Lakshmir Bhandar

অনুদান না কি অধিকার? ভোটের গণিত আদৌ কি পেরোতে পেরেছে ‘লক্ষ্মীর ভান্ডার’

লক্ষ্মীর ভান্ডারে জড়িয়ে ভোটের রাজনীতি। প্রকল্প কি শুধু আটকে ভোটের গণিতে?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৯
Share:
Advertisement

জন্মলগ্ন থেকেই ভোটের রাজনীতির সঙ্গে জড়িয়ে লক্ষ্মীর ভান্ডার। ২০২১-এর বিধানসভায় রাজ্যের শাসক দলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। মহিলা ভোট লক্ষ্য করে সে বারই শুরু প্রকল্প। ভোটের গণিত বলছে, ২০২৩-এর পঞ্চায়েত, ২০২৪-এর লোকসভাতে এই প্রকল্পের ফসল ঘরে তুলেছে রাজ্যের শাসক দল। ২০২৪-এর লোকসভায় ৪২টি কেন্দ্রের মধ্যে অন্তত ২৫টিতে মহিলাদের ভোটদানের হার ছিল পুরুষদের তুলনায় বেশি। এর মধ্যে ১৫টি কেন্দ্রে জেতে তৃণমূল। এ বার ভোটেও কি এই প্রভাব লক্ষ্মীর ভান্ডারের?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement