ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। কিন্তু ‘বন্ধুদেশ’ ইরানে হামলার নিন্দা করেনি। এ বার রাজ্যসভায় পশ্চিম এশিয়ার লড়াই নিয়ে বিবৃতি দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উদ্বেগপ্রকাশ করলেন ওই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।