যাদবপুরে উত্তেজনা। চলল বুলডোজ়ার। স্টেশন চত্ত্বরে উচ্ছেদ অভিযান রুখতে চলেছে সম্মিলিত প্রতিবাদ। যদিও শেষমেষ ঠেকানো গেল না। ভাঙা পড়ল একের পর এক দোকান-ঘরবাড়ি। বিক্ষোভকারীদের উপর চলেছে পুলিশি লাঠিচার্জও। উচ্ছেদের আশঙ্কায় যাদবপুর স্টেশনে প্রতিবাদে সামিল ছিলেন বাম নেতাকর্মী- সহ কংগ্রেস কর্মীরাও। ভিড় সাধারণ মানুষদেরও।