শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন। হাজির ছিলেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, মালা রায়-সহ অন্যান্যরা। যদিও পুরসভার অধিবেশন কক্ষে দেখা গেল তালা। ঢুকতে পারলেন না কাউন্সিলরেরা। বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা করলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল সাংসদ মালা রায়ের অভিযোগ, ‘নতুন সেক্রেটারি জানিয়ে দেন, তিনি এখনও দায়িত্ব নেননি। তাই চাবি দিতে পারবেন না।’ এর পর অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাবরুমে বসে সভা।