মেসি এসেছিলেন কলকাতায়। বাধ্য হয়েছিলেন ফিরে যেতে। মন্ত্রী-সান্ত্রীর ভিড় পেরিয়ে লিয়োকে এক ঝলকও দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। ফলত ক্ষোভ, তুমুল বিশৃঙ্খলা যুবভারতীতে। এবং, আকস্মিক মেসির মাঠ ছেড়ে চলে যাওয়া। গোটা ঘটনায় খলনায়ক হয়েছিলেন মেসি-ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। হয়েছিল কারাবাসও। যদিও কলকাতা ছাড়া অন্য দুই শহরে সফল ইভেন্ট পরিচালনা করেছিল তাঁর সংস্থা। কলকাতার ক্ষেত্রে বাধ সাধল কোন ফ্যাক্টর? কে বিশ্বাস ভেঙেছিল? সম্প্রতি মেসিকাণ্ডের ফাইল খোলার বার্তা দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার আগে আনন্দবাজার ডট কম-কে সে দিনের ঘটনা খুলে বললেন শতদ্রু নিজেই।