BJP Bengal Govt Oath Ceremony

তফসিলি জাতি-জনজাতির মুখ, মন্ত্রিসভায় ক্ষুদিরাম টুডুর শপথ সাঁওতালি ভাষায়

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৪৫
Share:
Advertisement

ব্রিগেডে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু। শপথবাক্য পড়লেন সাঁওতালি ভাষায়। পশ্চিমবাংলায় যে বিজেপি নেতাদের নিয়ে সচরাচর আলোচনা হয়, তাঁদের মধ্যে তিনি থাকেন না। তবে মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ। লোকসভা ভোট থেকেই জঙ্গলমহলে চমকপ্রদ উত্থান বিজেপির। বিধানসভাতেও জঙ্গলমহলের রায় বিজেপির পক্ষেই। তফসিলি জাতি-জনজাতির মানুষেরা সাদরে গ্রহণ করেছে বিজেপিকে। এই প্রান্তিক জনজাতির প্রতিনিধি হিসাবেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ক্ষুদিরাম টুডু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement