মানিকতলা কেন্দ্রে এসআইআরের আগে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৮ হাজার ৭৯৯ জন। সংশোধনের পর যোগ-বিয়োগে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ১৪৫ জন। এসআইআরের প্রভাব মাথায় রেখেই ভোটের অঙ্ক কষছেন প্রার্থীরা। তৃণমূলের শ্রেয়া পাণ্ডে আর বিজেপির তাপস রায়ের এই লড়াইয়ে মিশে আছে পারিবারিক সম্পর্কের অতীত। রাজনীতি, সম্পর্ক আর ভোটের লড়াই নিয়ে কী বলছেন তাঁরা?