West Bengal SSC Scam

জামিনের আবেদন করলেন না, আরও ১৪ দিন জেলেই পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১৪ দিনের জেল হেফাজত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা,অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৯:১৯
Share:
Advertisement

এসএসসি দুর্নীতি মামলায় আরও ১৪ দিনের জেল পার্থ চট্টোপাধ্যায়-সহ ৩ প্রাক্তন শিক্ষা অধিকর্তা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। দশমীর দুপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের শুনানিতে আজ ভার্চুয়ালি ছিলেন ৪ অভিযুক্ত। অতীতে একাধিকবার আর্জি করলেও বুধবার জামিন চাইলেন না পার্থ চট্টোপাধ্যায়।অন্যদিকে শান্তিপ্রসাদ, অশোক এবং কল্যাণময় জামিনের আবেদন করলেও তা না মঞ্জুর করে দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement