TMC MLA Abscond

পৈলানে তৃণমূল বিধায়কের ‘প্রাসাদে’ পুলিশি হানা, যদিও অভিযানের আগেই ফেরার দিলীপ মণ্ডল

২০২৬-এর ভোটে জয়ী হন তৃণমূলের দিলীপ মণ্ডল। স্থানীয় বিজেপি নেতাদের হুমকির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুলিশি হানা দিলীপের বাড়িতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:৫৭
Share:
Advertisement

তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানা পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। দিলীপের সুসজ্জিত সেই বাড়িতেও দীর্ঘ ক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। তাঁর বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিংপুল। যে কোনও রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায়, তার থেকে কোনও অংশে কম নয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশি অভিযানের কিছু ক্ষণ আগে ফেরার হন তিনি। দীর্ঘ তল্লাশি অভিযানের পরে বিকেল ৪টে নাগাদ বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকেরা। তবে তাঁরা তথ্যপ্রমাণ মিলেছে কিনা, তা স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement