Sri Lanka

Sri Lanka Crisis: চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা, জারি জরুরি অবস্থা

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ১৫:২৬
Share:
Advertisement

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘ডেলি মিরর’-কে উদ্ধৃত করে এমনই জানাল সংবাদ সংস্থা এএনআই। গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement