গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রামের দোহাড়িয়ার চারটি বাইকে করে এসে আটজন দুষ্কৃতী চন্দ্রনাথের গাড়িতে হামলা চালায়। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেব বেরা। মধ্যমগ্রামে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রয়েছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ এবং অগ্নিমিত্রা পালও।