খোলা হল মমতার বাড়ির গলির মুখের ব্যারিকেড! দক্ষিণ কলকাতার ‘কড়াকড়ি গলি’ এখন অবাধ
খুলে নেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিজ়ার ব্যারিকেড।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৫:৩২
Share:
Advertisement
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার গলির মুখে সরিয়ে নেওয়া হল ‘সিজ়ার ব্যারিকেড’। সোমবার রাতেও যে রাস্তায় বিধিনিষেধ ছিল, সকাল হতেই সেই রাস্তা সকলের জন্য অবাধ। এখন রক্ষী থাকলেও গলির মুখে কেউ প্রশ্নের মুখে পড়েননি।