পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার। অতিমারির সময় সুজিতদের রেস্তরাঁ বন্ধ থাকলেও কোটি টাকার উপর লেনদেন হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। সুজিত প্রভাবশালী ছিলেন, এখন তিনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করবেন বলে আশঙ্কা ইডির। সুজিতকে ১০ দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে বহু বার তলব করা হয় প্রাক্তন দমকলমন্ত্রীকে। ভোটের পর দ্বিতীয় বার তলব। ১১ মে সকাল থেকে, প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করে সুজিতকে।