লেকটাউনে মেসির স্ট্যাচু ঘিরে বিতর্কের শেষ নেই। ২০২৫, ডিসেম্বরে কলকাতা সফরে এসে নিজের মূর্তিটি উদ্বোধন করেছিলেন স্বয়ং লিওনেল মেসি। পাশে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা সুজিত বসু। সম্প্রতি পুরনিয়োগ মামলায় গ্রেফতার সুজিত বসু। সেই মেসি-মূর্তিই ৫ মাসের মধ্যে দমকা হাওয়ায় নড়ে উঠল। ২৬ তারিখ, রাতেই পূর্ত দফতরের প্রতিনিধিরা এসে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যদিও ফুটবলের যুবরাজ মেসির মূর্তি ভাঙার পক্ষে রায় দিচ্ছেন না মানুষ। বরং নিরাপত্তার স্বার্থে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হলেই স্বস্তি পাবেন তাঁরা বলে জানিয়েছেন।