ভবানীপুরে হার মেনেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে যে ক’জন মন্ত্রীকে নামিয়েছিল তৃণমূল, তাঁদের মধ্যে ২২ জনই হেরেছেন। হারের স্ট্রাইক রেট প্রায় ৬৩ শতাংশ। তৃণমূলকে সামগ্রিক ভাবে প্রত্যাখ্যানের ছবিই যেন উঠে আসে এই তথ্যে। তবে, দুর্গপতনের এই ইতিহাসের মধ্যেও মদন মিত্র, কুণাল ঘোষ, জাভেদ খানের মতো গুটিকয়েক নেতা বাঁচিয়ে রাখতে পেরেছেন নিজেদের দুর্গ।