Custodial death in Bogtui Case
লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডি, স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ন্যায্য বিচারের আশায় রেশমা
বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে এ বার তদন্তে সিআইডি। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটি দেখছে সিআইডি।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:১৯
বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখকে চলতি মাসেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সিবিআইয়ের দাবি, লালন ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ যদিও লালনের দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সিবিআই আধিকারিকদের গ্রেফতার করতে হবে, এই দাবি জানিয়ে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মৃত লালনের পরিবারের লোকজন। পাশাপাশি ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরিবারের সদস্য আত্মীয়রা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)