Laxmir Bhandar

পাচ্ছেন না ‘লক্ষ্মীর ভান্ডার’, ক্ষোভ বুড়িশোলের গ্রামবাসীদের, সমস্যা শুনে কী বলছে প্রশাসন

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের অন্তর্গত কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বুড়িশোল গ্রামে মূলত তফসিলি জনজাতি লোধা-শবর সম্প্রদায়ের মানুষের বাস। প্রান্তিক গ্রাম জানান দিচ্ছে, পরিষেবা তাঁদের কাছে পৌঁছোয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫
Share:
Advertisement

‘লক্ষ্মীর ভান্ডার’ ভোটের লক্ষ্মী। অনেকে বলেন, মসনদে থাকতে মমতা সরকারের তুরুপের তাস। ভোটমুখী বাংলায় যেন ভাতায় মোড়া রাজ্যে ভোটের অঙ্ক। যদিও জঙ্গলমহলের মাটি বলছে, খাতায়কলমে ভাতা থাকলেও, লক্ষ্মীশ্রী ফেরেনি পশ্চিম মেদিনীপুরের বুড়িশোলে। সমস্যার কথা পৌঁছেছে প্রশাসনের কাছে। তবে, ভোটের হাওয়ায় এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement