Akshay Kumar News

মাথায় জটা, পেশিবহুল চেহারা! মহাদেবের ভূমিকায় ধরা দিলেন অক্ষয় কুমার

ঝলকে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠী শিবের ভক্ত। তাঁর জীবনে দিশা দেখাতে মর্ত্যে হাজির স্বয়ং দেবাদিদেব, অক্ষয় কুমার!

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১৮:২৭
Share:
Advertisement

‘ওহ মাই গড’ ছবিতে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এ বার ছবির সিক্যুয়েলে অভিনয় করছেন মহাদেবের ভূমিকায়। মাঝখানে কেটে গিয়েছে ১১ বছর। আস্তিক আর নাস্তিকের টক্কর জোরদার! প্রথম ছবিতে দেখানো হয়েছিল পরেশ রাওয়ালের চরিত্র ভগবানের দর্শন পেয়েছিলেন। এ বার ‘ওহ মাই গড ২’ ছবিতে দেখানো হবে ‘কান্তি শরণ মুদ্গল’ –এর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে হাত বাড়িয়ে দিচ্ছেন স্বয়ং মহাদেব। ছবির প্রথম ঝলকে এমনটাই দেখা গিয়েছে। দুই চরিত্রের মধ্যে ফারাক একটাই, এই চরিত্র আস্তিক যে তাঁর ধ্যান জ্ঞান সমস্ত কিছু অর্পণ করেছে শিবের কাছে। কিন্তু পরেশ রাওয়াল অভিনীত চরিত্র ‘কাঞ্জিলাল মেহতা’ ছিল নাস্তিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement