বাতাসে বঙ্গোপসাগরীয় জলীয় বাষ্পের প্রভাব, সঙ্গে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট। এমন মার্চ পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতে বিরল। মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই গরম শুরু— এই ধারনায় বদল। নেপথ্যে বৃষ্টিবলয়। আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত। এক হাজার কিলোমিটারের দীর্ঘ বৃষ্টিবলয়ে প্রভাব দক্ষিণ এশিয়ার তিন দেশে। প্রবল সম্ভাবনা ঝড়, বৃষ্টি এবং তুষারপাতের।