হাল্কা শীত থেকে তীব্র বসন্ত, ঋতুর রূপান্তর হয়েছে দ্রুত। প্রভাব পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লিতে। মার্চের শুরুতেই চল্লিশ ছুঁয়েছে গুজরাত। পারদ চড়ছে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রেও। অস্বাভাবিকতার আশঙ্কায় পশ্চিমবঙ্গ।
৩০ এপ্রিল, ২০২৪। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় তাপমাত্রা রেকর্ড হয় ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবৎকালে রাজ্যের সর্বোচ্চ। একই বছরে এপ্রিলে কলকাতার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বিগত ৫০ বছরে যা সর্বোচ্চ।
হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি গরম পড়েছে ১৯৮১ সালের মে মাসে। তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। কী হবে চলতি বছরে?