এসআইআর প্রতিবাদ আর জোট-জল্পনার মধ্যেই, ১৬ মার্চ, ১৯২ আসনের প্রার্থীর নাম ঘোষণা বামেদের। উত্তরপাড়া কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হবেন, জল্পনা ছিলই। বালি থেকে সরে দীপ্সিতা ধর গিয়েছেন উত্তর দমদমে। নদীয়ার কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন ভোটহিংসায় নিহত তমান্নার মা সাবিনা ইয়াসমিন। যাদবপুর কেন্দ্রে প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পানিহাটি কেন্দ্রে প্রার্থী কলতান দাশগুপ্ত। তবে এ বার প্রার্থী হচ্ছেন না বামেদের অন্যতম তরুণ মুখ শতরূপ ঘোষ। কেন প্রার্থী হলেন না শতরূপ? কেনই বা মীনাক্ষী আর দীপ্সিতাকে পুরনো বিধানসভা কেন্দ্র থেকে সরিয়ে আনা হল? উত্তর দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।