ইরানে যুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থির। বাড়ছে সোনার দাম। জ্বালানি নিয়ে টালমাটাল পরিস্থিতির কারণেই চাহিদা বাড়ছে সোনার, বাড়ছে বিনিয়োগের প্রবণতাও। ফলে দেশের খরচ বাড়ছে। কমছে সঞ্চয়। অন্যদিকে, দেশের অর্থনীতির চাকা ঘোরাতে জ্বালানি আমদানি আবশ্যক। আর যেহেতু অর্ধেক ভারত কৃষির উপর নির্ভরশীল, তাই সার আমদানিতে রাশ টানাও এই পরিস্থিতিতে কঠিন। আশঙ্কা তৈরি হয়েছে দেশের আয় এবং ব্যয়ে অসঙ্গতি নিয়ে, যা ঘটলে টাকার পতন অবশ্যম্ভাবী। বিপদ বুঝে পদক্ষেপ করেছে সরকার। সোনা আমদানিতে শুল্ক বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ এবং গোল্ড বন্ড কেনায় বেশি জোর দিচ্ছে কেন্দ্র। সরাসরি আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।