বাঙালি হেনস্থা থেকে এসআইআর-এ বাঙালির নাম বাতিল। বাঙালিকে ঘিরে সরগরম ভোটের হাওয়া। বাঙালি আবেগ, গৌরব, ইতিহাসকেই ভোটের হাটে সামনে আনছে তৃণমূল। পাল্টা চালে বাঙালির মন পেতে কোমর বেঁধেছে বিজেপি। ‘বহিরাগত বনাম বাঙালি’ বয়ানেই কি তবে ঘুরছে ছাব্বিশের ভোটের হাওয়া? আনন্দবাজার ডট কম-এর ‘ভোট-তর্ক’, পঞ্চম পর্বের বিষয় ‘ভোটের বাজি বাঙালি আবেগ?’ সঞ্চালনায় শুভজিৎ বাগচী।