WB Election 2026

আজকের বঙ্গজীবনের চেনা শব্দ ‘কাটমানি’ আর ‘সিন্ডিকেট’, ভোটে ফ্যাক্টর হবে দুর্নীতি?

সারদ-নারদ থেকে শিক্ষক নিয়োগ। শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এ বার বিধানসভা নির্বাচনে কি ফ্যাক্টর হবে দুর্নীতি?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৯:০৫
Share:
Advertisement

গত কয়েক বছরে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। জামিনে মুক্তি পেয়ে এ বার ভোটে দাঁড়িয়েছেন তাঁদের অনেকেই। হালের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে তৃণমূল সরকারের আদিলগ্নের সারদা-নারদকাণ্ড। নির্বাচনী প্রচারে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগছেন বিরোধীরা। কিন্তু ভোট দেওয়ার সময় কি ভোটারেরা শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো মাথায় রাখবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement