Uttar Pradesh

শাশুড়ির শেষকৃত্যে যোগ দিতে নদীতে নামতেই জামাইকে টেনে নিয়ে গেল কুমির! ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

গ্রেটার নয়ডার বাসিন্দা দীপক তাঁর শাশুড়ি উর্মিলা দেবীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গোন্ডা জেলার উমরি গ্রামে গিয়েছিলেন। নদীর তীরে চিতা সাজানোর প্রস্তুতি চলছিল। সেই কাজে সাহায্য করার পর তিনি নদীতে স্নান করতে যান। সেখানেই ওত পেতে ছিল সাক্ষাৎ যম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১২:০৯
Share:

শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এসে মর্মান্তিক মৃত্যু ঘটল তরুণের। উত্তরপ্রদেশের সরযূ নদীর তীরে স্নান করতে নামতেই তাঁকে টেনে নিয়ে গেল কুমির। ২৪ ঘণ্টা পর ডুবুরিরা তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। সংবাদ প্রতিবেদন অনুসারে, বুধবার দুপুর দেড়টার দিকে উমরি বেগমগঞ্জ থানা এলাকার সোনৌলী মহম্মদপুর উদয়বন পাহীর কাছে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দীপক শর্মা। বয়স ৩০ বছর।

Advertisement

গ্রেটার নয়ডার বাসিন্দা দীপক তাঁর শাশুড়ি উর্মিলা দেবীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গোন্ডা জেলার উমরি গ্রামে গিয়েছিলেন। নদীর তীরে চিতা সাজানোর প্রস্তুতি চলছিল। সেই কাজে সাহায্য করার পর তিনি নদীতে স্নান করতে যান। সেখানেই ওত পেতে ছিল সাক্ষাৎ যম। নদীর জল থেকে হঠাৎ একটি কুমির বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাটি ঘটে যায়। কুমিরটি চোখের নিমেষে জল থেকে উঠে দীপকের মাথা ধরে তাঁকে টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রাজেশ শুক্ল জানিয়েছেন যে তরুণকে জলে না নামার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করে নদীতে স্নান করতে নেমে পড়েন।

কুমিরে টেনে নিয়ে যেতেই প্রবল হইহট্টগোল শুরু হয়ে যায়। গ্রামবাসীরা স্থানীয় মাঝিদের সঙ্গে নিয়ে দ্রুত দীপকের খোঁজে তল্লাশি শুরু করেন। বহু তৎপরতা সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি দীপকের। ঘটনাটি প্রশাসনের কানে পৌঁছোতেই স্থানীয় পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছোন। সঙ্গে সঙ্গে একটি তল্লাশি অভিযান শুরু করা হয়। ডুবুরিদের সাহায্যে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement