Bizarre

প্রথম বছরে ৯ টাকা বেতনবৃদ্ধি, পরের বছর শূন্য! সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন হতাশ প্রযুক্তিবিদ

রেডিটে তরুণ প্রযুক্তিবিদ লিখেছেন, ২০২৪ সালের মে মাসে ভারতের দিল্লি এনসিআর-এর একটি অত্যন্ত নামজাদা বহুজাতিক সংস্থা ৬ মাসের ইন্টার্ন হিসাবে যোগদান করেন তিনি। পরে সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পদোন্নতি ঘটে। বার্ষিক ৪.২৫ লক্ষ টাকা বেতনের চুক্তিতে যোগদান করেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:০৪
Share:

ছবি—প্রতিনিধিত্বমূলক।

দিল্লিস্থিত এক খ্যাতনামী বহুজাতিক সংস্থায় কর্মরত এক প্রযুক্তিবিদের গত বছরে বেতন বেড়েছিল মাত্র ৯ টাকা! নতুন অর্থবর্ষে বেতনবৃদ্ধির পরিমাণ শূন্য। বেতনবৃদ্ধির বহর দেখে সমাজমাধ্যমে হতাশা গোপন করতে পারেননি ওই কর্মী। রেডিটের পোস্টে বেতন নিয়ে ক্ষোভ উগরে ওই প্রযুক্তিকর্মী লিখেছেন যে, গত এক বছর ধরে প্রাণপাত করার পরও বেতনবৃদ্ধির এই হাল। রেডিটে ওই প্রযুক্তিবিদ লিখেছেন, ‘‘মনে হচ্ছে আমি খাদে পড়ে গিয়েছি।’’ স্বাভাবিক ভাবেই পোস্টটি নজর কেড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

রেডিট‌ে তরুণ প্রযুক্তিবিদ লিখছেন, ২০২৪ সালের মে মাসে ভারতের দিল্লি এনসিআর-এর একটি অত্যন্ত নামজাদা বহুজাতিক সংস্থা ৬ মাসের ইন্টার্ন হিসাবে যোগদান করেন তিনি। পরে সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পদোন্নতি ঘটে। বার্ষিক ৪.২৫ লক্ষ টাকা বেতনের চুক্তিতে যোগদান করেন তরুণ। চাকরিতে যোগ দেওয়ার সময় ২ বছরের বন্ড জমা দিতে বলা হয়েছিল। বন্ড দিতে না চাইলে দেড় লক্ষ টাকা পরিশোধ করতে হয়েছিল। এত কিছুর পরও তাঁকে চাকরি ছাড়তে হলে ৬ মাসের নোটিস পিরিয়ড পালন করতে হবে। তরুণ জানান, এই চাকরিতে যোগ দিতে হয়েছিল কারণ তাঁর আর কোনও উপায় ছিল না। চাকরির বাজারে মন্দার কারণে তিনি এই সুযোগ ছাড়তে চাননি।

তরুণের অভিযোগ, অফিসে যাওয়া এবং গ্রাহকের সঙ্গে দেখা করা, উভয় ক্ষেত্রেই যাতায়াত খরচটুকুও পর্যন্ত দেয় না সংস্থা। তিনি আরও উল্লেখ করেছেন যে, মূল ক্যাম্পাসে যাতায়াতের খরচ বাবদ একটি বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হয়। তরুণ লিখেছেন, ‘‘প্রথম বছরে আমার বেতন ৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। আর এই বছর তারা আমায় সেই অতিরিক্ত ৯ টাকা দেওয়ারও প্রয়োজন মনে করেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement