viral video

‘টিকিট দেব না, যা খুশি কর’, দালালদের তৎকাল টিকিট বিক্রির অভিযোগ কর্মীর বিরুদ্ধে! ভিডিয়ো ছড়াতেই ব্যবস্থা নিল রেল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তৎকালে টিকিট বুক করার লাইনে দাঁড়ানো এক ক্ষুব্ধ যাত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ছেন এক রেলকর্মী। স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে যাত্রীরা ভিড় জমিয়েছেন। কিন্তু একটিও টিকিট পাননি তাঁরা বলে অভি‌যোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১২:৪০
Share:

ছবি: সংগৃহীত।

তৎকাল টিকিটের জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছেন যাত্রীরা। স্টেশনের বাইরে লম্বা লাইন। সমস্ত কাজকর্ম ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা হাপিত্যেশ করে বসে রয়েছেন তাঁরা। অথচ টিকিট পাননি। ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তৎকাল টিকিটগুলি বিক্রি হয়ে যাচ্ছে দালালদের কাছে। রেলের কর্মীদের যোগসাজশে। এমনই অভিযোগ টিকিট বুক করতে আসা যাত্রীদের। মুম্বই সেন্ট্রাল ডিভিশনের উমরগাম রোড স্টেশনের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তৎকালে টিকিট বুক করার লাইনে দাঁড়ানো এক ক্ষুব্ধ যাত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ছেন এক রেলকর্মী। স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে যাত্রীরা ভিড় জমিয়েছেন। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে তৎকাল টিকিটের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে অনেকেই কাজকর্ম ছেড়ে এসেছেন। কিন্তু তাঁরা একটিও টিকিট পাননি বলে অভি‌যোগ। এই ঘটনাটি কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। লাইনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে টিকিট না পাওয়া এক তরুণ মেজাজ হারান। মোবাইল ক্যামেরা চালু করে সোজা কাউন্টারের দিকে এগিয়ে রেলকর্মীর ডেস্ক থেকে পূরণ করা ফর্মগুলি তুলে নেন। সরাসরি কর্মীকে জিজ্ঞেস করেন, ‘‘এই ফর্মগুলো কার? যখন সাধারণ মানুষ ২৪ ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে, তখন আপনি ভেতরে বসে ভিআইপি টিকিট বা দালালদের টিকিট দিচ্ছেন কী করে?’’

এই প্রতিবাদ দেখে পাল্টা সুর চড়াতে শুরু করেন রেলকর্মী। তিনি হুমকির সুরে বলেন তরুণ যা খুশি তাই করতে পারেন। কর্মী টিকিট কাকে দেবেন আর কাকে দেবেন না সেটা তিনিই ঠিক করবেন বলে জানিয়ে দেন। এই কথা শুনে যাত্রী আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে রেল মন্ত্রককে ট্যাগ করার পর নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। পোস্টটির উত্তরে রেল জানিয়েছে এই অনিয়মের কথা জানার পর তারা তদন্ত শুরু করেছে। ভিডিয়োটি ‘এনসিএমইন্ডিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। নেটাগরিকদের একাংশের অভিযোগ, উৎসব বা ছুটির মরসুমে তৎকাল কোটা খোলার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত টিকিট ‘ওয়েটিং লিস্টে’ চলে যায়। কাউন্টারের পেছনের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারীকেই এর জন্য দায়ী করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement