viral video

আকাশে ‘উড়তে উড়তে’ সজোরে গাছে ধাক্কা খেলেন তরুণী, প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ বদলে গেল ভয়াবহ দুর্ঘটনায়! প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী এক গাইডের সঙ্গে প্যারাগ্লাইডিং উপভোগ করছেন। শুরুর দিকে তাঁকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। আকাশে মসৃণ ভাবে ভেসে যেতে যেতে এই রোমাঞ্চকর মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। সেই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রোমাঞ্চকর উত্তেজনা শেষমেশ পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়। প্যারাগ্লাইডিং করার সময় গাছে ধাক্কা খেয়ে ভূপতিত হতে হল এক তরুণীকে। প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা মোটেই সুখকর হল না তরুণীর কাছে। সেই বিপজ্জনক ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী এক গাইডের সঙ্গে প্যারাগ্লাইডিং উপভোগ করছেন। শুরুর দিকে তাঁকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। আকাশে মসৃণ ভাবে ভেসে যেতে যেতে এই রোমাঞ্চকর মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। সেই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায় যখন ওই প্যারাগ্লাইডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিছু ক্ষণ পরেই কাছের গাছে ধাক্কা লেগে যায় তাঁদের। গাছের ডালে আঘাত লাগার পর মাটিতে পড়ে যান তরুণী ও তাঁর গাইড, দু’জনেই। সেই দুর্ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নিখিলসাইনি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, “ভারতে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ন্ত্রিতই নয়। সম্ভব হলে এগুলি এড়িয়ে চলুন। যদি এতটাই দুঃসাহসী হন যে দূরে থাকতে পারছেন না, তাহলে অন্তত এতটুকু বোধবুদ্ধি রাখুন যে, যাঁর ওপর নিজের জীবন সঁপে দিচ্ছেন, তাঁর প্রতিটি খুঁটিনাটি এবং অভিজ্ঞতা যাচাই করে নেবেন। তরুণী ভাগ্যবান ছিলেন, বেশির ভাগই তা হবেন না।’’ ভিডিয়োটি দেখে দর্শক উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিরাপত্তা সতর্কতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে নেটমাধ্যমে। অ্যাডভেঞ্চার ট্যুরিজ়মের নিরাপত্তার মান নিয়ে নেটমাধ্যম ব্যবহারকারীরা উদ্বিগ্ন হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement