viral video

মৃত ‘বন্ধু’কে শেষ বার দেখতে এল বাঁদর, মাথা নামিয়ে, মুখ ঘষে জাগানোর চেষ্টা বৃদ্ধাকে! মনখারাপ করা ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদ প্রতিবেদন অনুসারে, ৮৫ বছরের মৃত বৃদ্ধা প্রায় প্রতি দিনই স্থানীয় বাঁদরদের ডেকে খাওয়াতেন। সেই দলেরই এক সদস্যকে বৃদ্ধার মৃত্যুতে ‘শোকজ্ঞাপন’ করতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ফুটেজে দেখা গিয়েছে, মাটিতে শোয়ানো দেহের উপর এসে বসে রয়েছে বাঁদরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৭:৫১
Share:

ছবি: সংগৃহীত।

পশু-পাখিদেরও ‘মন’ থাকে। প্রিয়জন ছেড়ে চলে গেলে তাদেরও কষ্ট হয়। দয়ামায়া ভোলে না তারাও। তেমনই একটি ঘটনার সাক্ষী রইল সমাজমাধ্যম। ৮৫ বছরের এক বৃদ্ধা মারা যাওয়ার পর তাঁকে শেষ বারের মতো বিদায় জানাতে হাজির হল এক বাঁদর। মৃতদেহ শোয়ানো রয়েছে খাটে। আর ঠিক তার মাথার সামনে এসে বসে রয়েছে একটি বাঁদর। অবোলা প্রাণীটি স্নেহের টানে যোগ দিতে এসেছে বৃদ্ধার শেষকৃত্যে। বেঙ্গালুরুর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ৮৫ বছরের মৃত বৃদ্ধা প্রায় প্রতি দিনই স্থানীয় বাঁদরদের ডেকে খাওয়াতেন। সেই দলেরই এক সদস্যকে বৃদ্ধার মৃত্যুতে ‘শোকজ্ঞাপন’ করতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ফুটেজে দেখা গিয়েছে, মাটিতে শোয়ানো দেহের উপর এসে বসে রয়েছে বাঁদরটি। ফুলে ঢাকা বৃদ্ধার দেহটি। চোখ বোজা অবস্থায় তাঁর মুখটি দেখা যাচ্ছে। বৃদ্ধার কানের পাশে মাথা নামিয়ে বসে আছে বাঁদরটি। অবিকল মানুষের মতো। পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে প্রাণীটি সামনের দিকে ঝুঁকে আলতো করে বৃদ্ধাকে জড়িয়ে ধরে। তার গায়ে গা-মুখ ঘষে, যেন বৃদ্ধাকে জোর করে জাগানোর চেষ্টা করছে বাঁদরটি। সেই দৃশ্যটি দেখে চোখ ভিজে উঠেছে নেটাগরিকদেরও।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে রি-পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু দর্শকের মন কেড়ে নিয়েছে। বাঁদরের এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে নেটাগরিকদের। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভালবাসা পেলে মানুষের সঙ্গে প্রাণীর বন্ধন যে কতটা আন্তরিক হতে পারে তারই প্রমাণ হল এই ভিডিয়ো।’’ দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “মৃত্যুর পর এটাই সেই সম্পদ যা আপনি সঙ্গে নিয়ে যান।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement