Viral Video

রাক্ষুসে ঢেউয়ের সঙ্গে ধুন্ধুমার লড়াই, যমরাজকে ফাঁকি দিয়ে প্রাণ নিয়ে ফিরলেন পর্যটক! দমবন্ধ করা ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, একের পর এক বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ছিল এবং মাঝখানে এক ব্যক্তি আটকা পড়েছিলেন। মনে হচ্ছিল যেন পরের ঢেউটিই তাঁকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাবে। প্রতিটি ঢেউয়ের দৃশ্যই ছিল হাড় হিম করে দেওয়ার মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৯:২৯
Share:

ছবি: সংগৃহীত।

সমুদ্রসৈকতে একের পর এক আছড়ে পড়ছে সুউচ্চ ঢেউ। আর উত্তাল সেই সাগরের সঙ্গে লড়াই করে চলেছেন এক তরুণ। যত বারই তিনি তীরে ফেরত আসার চেষ্টা করছেন তত বারই তরঙ্গের ধাক্কায় ছিটকে পড়ছেন। তীরে আছড়ে পড়া উঁচু ও শক্তিশালী ঢেউয়ে আটকে পড়েছেন ওই পর্যটক। ভিডিয়োয় বলা হয়েছে ঘটনাটি মেক্সিকোর কাবো সান লুকাস সৈকতের। সেই শিউরে ওঠা দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামের ‘পোস্টএবিসিএস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একের পর এক বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ছিল এবং মাঝখানে এক ব্যক্তি আটকা পড়েছিলেন। মনে হচ্ছিল যেন পরের ঢেউটিই তাঁকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাবে। প্রতিটি ঢেউয়ের দৃশ্যই ছিল ছিল হাড় হিম করে দেওয়ার মতো। ঢেউয়ের ধাক্কায় পর্যটক বার বার ডুবে যাচ্ছিলেন। স্বস্তির বিষয় ছিল যে তিনি সমুদ্রের সঙ্গে লড়াইয়ে হাল ছাড়তে রাজি ছিলেন না। সর্বশক্তি দিয়ে ঢেউগুলির বিরুদ্ধে লড়াই করে কোনও মতে নিজেকে টেনে বার করে আনতে সক্ষম হন। ভিডিয়োর শেষ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেটাগরিকেরা।

ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি ৪১ হাজারের বেশি লাইক পেয়েছে। প্রবল সামুদ্রিক ঢেউয়ের মধ্যে আটকা পড়া পর্যটকের জীবন বাঁচানোর লড়াইয়ে চেষ্টাকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। আবার অনেকেই এই ধরনের সমুদ্রসৈকতের বিপদ সম্পর্কেও সচেতন করেছেন। এক নেটাগরিক লিখেছেন, তিনি নিজেও প্লায়া লাস পালমাসে একই রকম পরিস্থিতিতে আটকে পড়েছিলেন। জীবন বাঁচাতে পাথরের কাছে সাঁতরে গিয়েছিলেন। দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন যে তিনি কাবোতে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন কারণ সেখানকার স্রোত অত্যন্ত বিপজ্জনক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement