Viral Video

কামরা যেন আস্তাকুঁড়, খাবার খেয়ে, মেঝে নোংরা করে, আসনে বসে হাতও ধুলেন তরুণী! ভিডিয়ো দেখে ‘ছিঃ’ বলল নেটপাড়া

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, শাড়ি পরা এক তরুণী খাবার খাওয়ার পর আসনে বসেই হাত ধুচ্ছেন। সেই জল ছিটিয়ে দিচ্ছেন আসনের নীচে। মেঝেয় জল পড়ে যা-তা অবস্থা। আসনের নীচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একটি জলের বোতল, খাবার এবং আবর্জনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:৫০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনে উঠে আসন ও মেঝের পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে যাত্রীদের আচরণ সম্পর্কিত বহু বিতর্কিত ভিডিয়োই প্রকাশ্য আসে মাঝেমধ্যে। ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে যাত্রীদের দায়িত্ববোধ নিয়ে আবার প্রশ্ন উস্কে দিয়েছে আরও একটি ভিডিয়ো। রেলের সংরক্ষিত কামরায় বসে খাওয়াদাওয়া সারার পর বোতল খুলে সেখানেই হাত ধুতে দেখা গেল এক তরুণীকে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, শাড়ি পরা এক তরুণী খাবার খাওয়ার পর আসনে বসেই হাত ধুচ্ছেন। সেই জল ছিটিয়ে দিচ্ছেন আসনের নীচে। মেঝেয় জল পড়ে ভাসাভাসি অবস্থা। আসনের নীচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একটি জলের বোতল, খাবার এবং আবর্জনা। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই সরকারি সম্পত্তি নোংরা করার জন্য সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। তরুণী যে আসনে বসে রয়েছেন তার সামনের মেঝেটির অবস্থা দেখে নেটাগরিকেরা অনুমান করেছেন, তাঁরাই এই কাজ করেছেন। ফলে তরুণীর আচরণের নিন্দায় সরব হয়েছে নেটপাড়া।

ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই মনে করছেন, রেল কর্তৃপক্ষ যতই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন না কেন, যাত্রীরা নিজেরা দায়িত্ব না নিলে তা মেনে চলা কঠিন হবে। জনবহুল স্থানে ময়লা ফেলার কারণে অন্যান্য যাত্রীদের অসুবিধা হয় এবং ভ্রমণের অভিজ্ঞতা তিক্ত হয়ে ওঠ। বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ধরনের লোকদের মোটা অঙ্কের জরিমানা করা উচিত।’’ আর এক নেটাগরিকের মন্তব্য , ‘‘সরকারি সম্পত্তিকে নিজের বাড়ি বলে মনে করবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement