Viral Video

মনের আনন্দে নাচার ফাঁকে হঠাৎ কান্নার রোল! মঞ্চে ধোঁয়া দেখে ভয়ে জবুথবু দুই খুদে, ভিডিয়ো ভাইরাল

মঞ্চের পাশে লাগানো ‘স্মোক মেশিন’ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। নাচ করতে করতে ধোঁয়া দেখে সেখান থেকে ছুটে পালাল এক খুদে। কিন্তু তার পাশের জন টেরই পায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৭:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে ব্যস্ত দুই খুদে। গানের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর নাচ করছিল তারা। হঠাৎ মঞ্চের মধ্যে ধোঁয়া দেখে ভয়ে কান্নাকাটি করতে শুরু করে দিল দুই বালিকা। এক জন তো ভয়ের চোটে পালিয়েই গেল। আর এক খুদের কান্না থামতে মঞ্চের সামনে এগিয়ে গেলেন তার বাবা-মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই বালিকা তাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে। মঞ্চের পাশে লাগানো ‘স্মোক মেশিন’ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। নাচ করতে করতে ধোঁয়া দেখে সেখান থেকে ছুটে পালাল এক খুদে। কিন্তু তার পাশের জন টেরই পায়নি। সে মনের আনন্দে নাচ করেই যাচ্ছে।

কিছু ক্ষণ পর ধোঁয়া দেখে কান্নাকাটি শুরু করল সেই বালিকা। নাচ থামিয়ে হাত ছুড়ে কাঁদতে শুরু করল সে। খুদের কান্না থামাতে মঞ্চের সামনে এগিয়ে গেলেন তাঁর বাবা-মা। বাবা-মাকে দেখে ভয়ে তাঁদের কোলে ঝাঁপিয়ে পড়ল খুদে। সম্প্রতি এই ঘটনাটি মহারাষ্ট্রের সোলাপুরের একটি স্কুলে ঘটেছে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে বুঝতে না পেরে ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। শিশুদের সরল মন তো! ভিডিয়োটি খুব মিষ্টি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement