FIFA Football World Cup 2026

প্রথম দু’টি ম্যাচ বেঞ্চে কাটান, অভিষেকেই ‘জাত’ চেনালেন ১৮-র কেরিম, করলেন চলতি বিশ্বকাপের ‘সেরা গোল’! রইল ভিডিয়ো

বৃহস্পতিবার রাতে কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিল বসনিয়া ও হারজ়েগভিনা। সে ম্যাচে ৩-১ স্কোরে জিত হয় বসনিয়া ও হারজ়েগভিনার। বসনিয়া তথা চলতি বিশ্বকাপের কনিষ্ঠতম ফুটবলার কেরিম আলাজবেগোভিচ ২৯ মিনিটে প্রথম গোল করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:৪৬
Share:

ছবি: রয়টার্স।

চলতি বিশ্বকাপে তারকা ফুটবলাররা যেমন ভেলকি দেখাচ্ছেন, তেমনই নতুন উঠে আসা ফুটবলাররাও পিছিয়ে থাকছেন না। সেই দলে এ বার বসনিয়া ও হারজ়েগোভিনার এক ১৮ বছর বয়সি ফুটবলার সামিল হলেন। একটা গোলই তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এল। সেই গোলের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

বুধবার রাতে কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিল বসনিয়া ও হারজ়েগোভিনা। সে ম্যাচে ৩-১ স্কোরে জিত হয় বসনিয়া ও হারজ়েগোভিনার। বসনিয়া ও হারজ়েগোভিনার জাতীয় দল তথা চলতি বিশ্বকাপের কনিষ্ঠতম ফুটবলার কেরিম আলাজবেগোভিচ ২৯ মিনিটে প্রথম গোল করেন। সেই গোলই নজর কেড়েছে সকলের। এটি কেবল এই ম্যাচের প্রথম গোল নয়, বিশ্বকাপে করা কেরিমেরও প্রথম গোল। এর আগের ম্যাচ দু’টিতে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। কাতারের বিরুদ্ধেই তিনি প্রথম মাঠে নেমেছিলেন। আর মাঠে নামার আধ ঘণ্টার মধ্যেই কেরিম দেখিয়ে দিয়েছেন নিজের আসল রূপ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দিলেন ইভান বাসিক। সেই বল এসে ছুঁল কেরিমের পা। পায়ে বল পেতেই কেরিম সেটি নিয়ে গোলপোস্টের দিকে দৌড় শুরু করলেন। কাতারের ডিফেন্ডাররা তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। তাঁদের মাঝ থেকেই গোলপোস্টের জাল তাক করে বলে লাথি মারলেন কেরিম। গোলরক্ষক লাফিয়ে বল আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। তাঁর হাতের পাশ থেকে, গোলপোস্টের প্রায় কোণ ঘেঁষে বলটি ঢুকে গেল। কাতারের ফুটবলাররা হাঁ করে দাঁড়িয়ে রইলেন। কেরিম মাঠের যে জায়গা থেকে গোল করলেন, বহু তাবড় ফুটবলারও সেই লক্ষ্য ভেদ করতে পারেন না। অনেকেই এই গোলটিকে এখনও পর্যন্ত বিশ্বকাপের সেরা গোল বলে দাবি করছেন। বল জাল ছুঁতেই বসনিয়ার বাকি ফুটবলাররা দৌড়ে আসেন কেরিমের কাছে। সকলে মিলে তাঁর গোল উদ্‌যাপন করতে থাকেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘দ্যআর্সফ্যামিলি৯৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা এটিকে চলতি ফুটবল বিশ্বকাপের সেরা গোল বলে মনে করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement