Cockroaches

খাবারের পরতে পরতে আরশোলা! একটি দোসায় আটটি কীট পেয়ে থানায় গেলেন ক্রেতা

দিল্লির কনট প্লেসের ওই দক্ষিণী রেস্তোরাঁর নামডাক আছে। ভিড় ও হয় রেস্তোরাঁটিতে। ওই তরুণী জানিয়েছেন এমন একটি রেস্তোরাঁয় তাঁর এমন অভিজ্ঞতা হতে পারে ভাবতেই পারেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ২৩:৫৪
Share:

—প্রতীকী ছবি।

নামী নিরামিষ রেস্তোঁরায় খেতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন এক ক্রেতা। প্রেমিককে সঙ্গে নিয়ে দক্ষিণী কাফেতে গিয়ে দু প্লেট দোসার অর্ডার দিয়েছিলেন এক তরুণী। খাবার খেতে গিয়ে অস্বস্তি হওয়ায় নজর করে দেখলেন খাবারে মিশে রয়েছে আরশোলা। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। একটু পরেই তিনি বুঝতে পারলেন, শুধু একটি নয়, তার খাবারের পরতে পরতে মিশে আছে অসংখ্য আরশোলা।

Advertisement

দিল্লির কনট প্লেসের ওই দক্ষিণী রেস্তোরাঁর নামডাক আছে। ভিড় ও হয় রেস্তোরাঁটিতে। ওই তরুণী জানিয়েছেন এমন একটি রেস্তোরাঁয় তাঁর এমন অভিজ্ঞতা হতে পারে ভাবতেই পারেননি তিনি। তিনি জানিয়েছেন, শুধু তাঁর একার খাবার থেকেই আট খানি আরশোলা উদ্ধার করেছেন তিনি।

নিজের দাবির সত্যতা প্রমাণ করার জন্য তিনি তাঁর খাবারের প্লেটের একটি ভিডিয়ো রেকর্ড করে সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথাও। ওই তরুণী জানিয়েছেন, তাঁকে খাবারের ভিডিয়ো করতে বারণ করে রেস্তোঁরা কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছিলেন তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার। কিন্তু তিনি সেই প্রস্তাব মানেননি। বদলে তিনি বলেন, রেস্তোরাঁর ম্যানেজার যদি ওই দোসাটি খেতে পারেন তবে তিনি ভিডিয়ো করবেন না।

Advertisement

রেস্তোরাঁর ম্যানেজার সেই প্রস্তাব মানতে পারেননি। তার পরেই ওই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করেন রেস্তোঁরাটির বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement