Viral Video

জিনপিং আয়োজিত ভোজসভায় অদ্ভুত কাণ্ড ঘটালেন ডোনাল্ড ট্রাম্প! ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে নামল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনসফরে গিয়ে একটি রাষ্ট্রীয় ভোজসভায় আতিথ্য গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দেখা গিয়েছে, ট্রাম্প কিছু বলার পর তাঁর চেয়ারে রাখা কুশনটি সরিয়ে নিলেন সহকারী। কুশনটি সরিয়ে নেওয়ার পর আসন গ্রহণ করলেন আমেরিকার সর্বোচ্চ নেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে চিনসফরে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য, কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি। এই সফরের বেশ কিছু ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ঘটনা বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে নেটাগরিকদের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চিনের একটি রাষ্ট্রীয় ভোজসভায় আতিথ্য গ্রহণ করেছেন পোটাস (প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস)। তাঁর সঙ্গে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের দু’জনের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন দুই সহকারী। ভিডিয়োয় দেখা যায়, তাঁর জন্য নির্দিষ্ট থাকা সহকারীকে মার্কিন প্রেসিডেন্ট কিছু বললেন। এর পর তাঁর চেয়ারে রাখা কুশনটি সরিয়ে নিলেন সহকারী। কুশনটি সরিয়ে নেওয়ার পর আসন গ্রহণ করলেন আমেরিকার সর্বোচ্চ নেতা।

ঘটনাটিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সমাজমাধ্যম জুড়ে। প্রায় ৩৩ হাজার মানুষ ভিডিয়োটিতে ভালবাসা জানিয়েছেন। তিন হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে এটি। অজস্র মন্তব্যও জমা পড়েছে। কারও কারও মতে, কোনও বৈদ্যুতিন বস্তুর সংস্পর্শে আসার আশঙ্কা থেকেই কুশনটি সরাতে বলেন ট্রাম্প। আবার কোনও নেটব্যবহারকারীর মতে, শি-এর সঙ্গে উচ্চতার সমতা রাখার জন্য ট্রাম্পের এই পদক্ষেপ। যদিও তাতে অনেকেই জানিয়েছেন যে কুশনটি বসার জন্য নয়, বরং পিঠে হেলান দেওয়ার জন্যই রাখা ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement