Bizarre

রেলের শৌচাগারে পড়ে গেল লক্ষাধিক টাকার আংটি! রেলকর্মীদের তৎপরতায় মিলল হারানিধি, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ভ্রমণের সময় এক যাত্রীর সোনার আংটি ট্রেনের শৌচাগারে পড়ে যায়। আংটির মূল্য প্রায় এক লক্ষ টাকা ছিল বলে ওই যাত্রী জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:২২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমরা অনেক সময়ই অসাবধানে হারিয়ে বসি খুব প্রিয় বস্তু। খুব সামান্য বস্তু হলেও তা কষ্ট দেয়, আর তার অর্থমূল্য যদি প্রচুর হয় তবে তো কথাই নেই! কিন্তু তা যদি আবার ফিরে পাওয়া যায়? তখন আর খুশির সীমা থাকে না। সম্প্রতি এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া পোস্ট থেকে জানা গিয়েছে, বান্দ্রা টার্মিনাস-ভুজ স্পেশ্যাল ট্রেনে ভ্রমণের সময় এক যাত্রীর সোনার আংটি ট্রেনের শৌচাগারে পড়ে যায়। আংটির মূল্য প্রায় এক লক্ষ টাকা ছিল বলে ওই যাত্রী জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন তিনি।

ট্রেনটি অহমদাবাদ পৌঁছোনোর পরে বিষয়টি রেলকর্মীদের জানান ওই যাত্রী। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সঞ্জয় যাদবের নেতৃত্বে সিটিএস কর্মী বীরেন্দ্র কুমার সিংহ এবং অন্য কর্মীদের একটি দল অসাধ্যসাধন করেন। ট্রেনের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার ভিতরে পথ করে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আংটি উদ্ধার করেন তাঁরা।

Advertisement

এক্স-এ ‘ডিআরএম অহমদাবাদ’-এর পাতা থেকে ঘটনাটি সম্পর্কে লেখা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ০৯০৩৭ নম্বর ট্রেনের বি-৮ কামরায়। ঘটনাটি নজরে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটপাড়ায়। রেলকর্মীদের সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। পোস্টটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন অনেকে। রেলকর্মীদের পুরস্কৃত করারও আর্জি জানিয়েছেন বেশ কিছু নেটাগরিক। এক জন আবার কৌতূহল প্রকাশ করে প্রশ্ন করেছেন, “আংটি খোঁজার সময় পুরো ট্রেনটিই অহমদাবাদ স্টেশনে দাঁড় করানো ছিল, না কি শুধু বিশেষ ওই কামরাটাকেই আলাদা করে নেওয়া হয়েছিল?” দ্বিতীয় এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করেছেন এই বলে যে, যখন ট্রেনে সফর করাকালীন কেউ হারিয়ে যান, তখন কেন একই রকম তৎপরতা দেখানো হয় না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement