Viral Video

বাবার উপর রাগের মাসুল দিল একরত্তি, চার বছরের শিশুকে রাস্তায় আছড়ে ফেলে রড দিয়ে মাথা ফাটালেন তরুণ! ভিডিয়ো ভাইরাল

কয়েক জন শিশু রাস্তার ধারে দাঁড় করানো একটি অটোয় বসে খেলাধুলা করছিল। সেই অটো থেকে এক শিশুর পা ধরে টেনে বার করলেন তরুণ পথচারী। তার পর শিশুটির পা ধরে তাকে মাঝরাস্তায় বার বার আছাড় মারতে থাকলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছোটখাটো বিষয় নিয়ে এক পরিচিতের সঙ্গে সামান্য মতবিরোধ হয়েছিল তরুণের। রাগ সামলাতে পারেননি তিনি। ঝগড়া করে বেরিয়ে গেলেও পরিচিতের প্রতি রাগে গজগজ করছিলেন তরুণ। ফেরার পথে সেই পরিচিতের চার বছরের সন্তানকে দেখতে পেলেন তিনি। রাগ সামলাতে না পেরে সেই একরত্তির পা ধরে টেনে মাঝরাস্তায় আছড়ে ফেললেন তরুণ। তার পর লোহার রড দিয়ে শিশুটির মাথা ফাটিয়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কয়েক জন শিশু রাস্তার ধারে দাঁড় করানো একটি অটোয় বসে খেলাধুলা করছিল। সেই অটো থেকে এক শিশুর পা ধরে টেনে বার করলেন তরুণ পথচারী। তার পর শিশুটির পা ধরে তাকে মাঝরাস্তায় বার বার আছাড় মারতে থাকলেন তিনি। আছাড় মারার পর শিশুটিকে পা ধরে উল্টো ঝুলিয়ে একটি ঘরের ভিতর নিয়ে চলে যান। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি মুম্বই ভাসাই এলাকার মিরা রোডে ঘটেছে। তরুণ অভিযুক্তের নাম সন্দীপ পাওয়ার। সন্দীপের সঙ্গে তাঁর এক পরিচিতের তুমুল ঝগড়া হয়। ঝগড়া করে ফেরার পথে পরিচিতের চার বছর বয়সি পুত্রকে রাস্তায় খেলা করতে দেখেন সন্দীপ। পুলিশ সূত্রে খবর, বাবার প্রতি রাগের মাসুল দিতে হল সেই একরত্তিকে। ছোট্ট ছেলেটির পা ধরে উল্টো করে ঝুলিয়ে অটো থেকে টেনে বার করেন সন্দীপ। তার পর রাস্তায় বার বার আছাড় মারতে থাকেন।

Advertisement

অভিযোগ, পরে একটি লোহার রড জোগাড় করে শিশুর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেন তিনি। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আপৎকালীন বিভাগে চিকিৎসারত অবস্থায় রয়েছে চার বছরের শিশুটি। সন্দীপকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement