Bizarre

‘ঘরের আমের স্বাদ পাচ্ছি না’, মনখারাপের কথা জানানোয় লন্ডন থেকে তরুণীর বাড়িতে বাক্সভর্তি আম পাঠালেন বস্‌!

মুম্বইয়ে কোথায় ভাল আম পাওয়া যায়, তা জানতেন তরুণীর বস্। তাই মিটিংয়ে অধস্তনের মনখারাপ দেখে লন্ডনে বসেই মুম্বই থেকে আম জোগাড় করে তরুণীর বাড়িতে দু’বাক্স আম পাঠিয়ে দিলেন বস্।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:৫০
Share:

ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের বাসিন্দা হলেও কাজের সূত্রে লন্ডনে থাকেন তরুণ। অধস্তনদের সঙ্গে অনলাইনে নিয়মমাফিক মিটিং করছিলেন তিনি। কাজের কথাবার্তার মাঝেই এক তরুণী অধস্তন তাঁর মনখারাপের কথা বস্‌কে জানান। কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন তরুণী। মুম্বইয়ে দিদার সঙ্গে থাকেন তিনি। কিন্তু তিনি যে মফস্সলের বাসিন্দা, সেখানকার আমের স্বাদ মুখে লেগে রয়েছে তরুণী এবং তাঁর দিদার। মুম্বইয়ের আম খেয়ে মন ভরছে না তাঁদের। সে কথাই মিটিংয়ে বস্‌কে বলছিলেন অধস্তন। দু’দিন পর তরুণীর বাড়িতে দু’বাক্স আম পাঠিয়ে দেন তাঁর বস্। তা দেখে আপ্লুত হয়ে ছবি তুলে সমাজমাধ্যমের পাতায় পোস্ট (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) করেছেন তরুণী।

Advertisement

‘মুদরিকা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে বাক্সভর্তি আমের ছবি দেখা যাচ্ছে। এক তরুণী ছবিটি পোস্ট করে জানিয়েছেন, তিনি কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তরুণীর সঙ্গে থাকেন তাঁর দিদাও। তাঁদের যে মফস্সলে বাড়ি, সেখানে দারুণ আম পাওয়া যেত। কিন্তু সেই আমের স্বাদ আর মুম্বইয়ে পাচ্ছেন না তিনি। অনলাইন মিটিং চলাকালীন মনখারাপ করে বস্‌কে সেই কথাই বলছিলেন অধস্তন।

তাঁর বসের বাড়ি মুম্বইয়ে। কিন্তু কর্মসূত্রে তিনি থাকেন লন্ডনে। মুম্বইয়ে কোথায় ভাল আম পাওয়া যায়, তা জানতেন তরুণীর বস্। তাই মিটিংয়ে অধস্তনের মনখারাপ দেখে লন্ডনে বসেই মুম্বই থেকে আম জোগাড় করে তরুণীর বাড়িতে দু’বাক্স আম পাঠিয়ে দিলেন বস্। ছবিটি দেখে বসের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার বস্ সত্যিই খুব ভাল মনের মানুষ। সহকর্মীদের ছোট ছোট ভাল লাগাগুলো তিনি লক্ষ করে রাখেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement