Viral Video

লিফ্‌টের ভিতর উঁকি দিতে চরম অঘটন, মাথা আটকে প্রাণ হারালেন হাসপাতালের কর্মী, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

বিপদ দেখে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের অন্য কর্মীরা। তাঁকে উদ্ধার করে সেই হাসপাতালের আইসিউ-তে ভর্তি করানো হয়। কিন্তু মহিলা কর্মীটি মারা যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কখন নিয়ে আসা হবে তা দেখতে লিফ্‌টের ভিতর উঁকি দিয়েছিলেন হাসপাতালের কর্মী। নীচের দিকে তাকিয়েছিলেন তিনি। হঠাৎ উপর থেকে সেই লিফ্‌টটি নেমে আসে। হাসপাতালের কর্মী তা বুঝতে পারেননি। উপর থেকে লিফ্‌ট নেমে আসতেই সেই ফাঁকে মাথা আটকে যায়। কিছু ক্ষণ ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। কোনও মতে তাঁকে উদ্ধার করে আইসিউ-তে ভর্তি করানো হয়। কিন্তু ভাগ্য সহায় হল না তাঁর। মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাসপাতালের এক কর্মীর মাথা লিফ্‌টের ফাঁকে আটকে গিয়েছে। বিপদ দেখে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের অন্য কর্মীরা। তাঁকে উদ্ধার করে সেই হাসপাতালের আইসিউ-তে ভর্তি করানো হয়। কিন্তু মহিলা কর্মীটি মারা যান।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার সকালে মহারাষ্ট্রের নাসিকের বসন্তরাও পওয়ার হাসপাতালে ঘটেছে। হাসপাতালের মৃত কর্মীর নাম জ্যোতি শিবাজি আহিরে (৫০)। হাসপাতালের চুক্তিভিক্তিক কর্মচারী ছিলেন জ্যোতি। অস্ত্রোপচার বিভাগে কাজ করছিলেন তিনি। অস্ত্রোপচারের সরঞ্জাম বহনকারী লিফ্‌টটি কোথায় রয়েছে তা দেখার জন্য ভিতরে ঝুঁকেছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement