Viral Video

নাচতে নাচতে উর্বশীকে ধাক্কা ওরির! সামলাতে না পেরে তরুণের গায়ে পড়লেন নায়িকা, ভাইরাল ভিডিয়ো

নায়িকার জন্মদিন উদ্‌যাপন করতে একটি ক্লাবে নাচ করছিলেন ওরি। গানের ছন্দ মেনে নাচ করছিলেন উর্বশীও। নাচ করতে করতে হঠাৎ উর্বশীর কোমরে ধাক্কা মারেন ওরি। টাল সামলাতে না পেরে পড়ে যান নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১১:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে গিয়েছিলেন বলিউডের নায়িকা উর্বশী রওতেলা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নেটপ্রভাবী ওরহান অবত্রমানি ওরফে ওরি। ভারতের পতাকা ধরে স্টেডিয়ামে দাঁড়িয়ে নায়িকার সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি। কিন্তু দিন কয়েক পরেই অন্য রূপে উর্বশীর সঙ্গে দেখা যায় ওরিকে। নায়িকার জন্মদিন উদ্‌যাপন করতে একটি ক্লাবে নাচ করছিলেন ওরি। গানের ছন্দ মেনে নাচ করছিলেন উর্বশীও।

Advertisement

নাচ করতে করতে হঠাৎ উর্বশীর কোমরে ধাক্কা মারেন ওরি। টাল সামলাতে না পেরে পড়ে যান নায়িকা। পাশে থাকা এক তরুণের গায়ের উপর গিয়ে পড়েন তিনি। উর্বশীর হাত ধরে তিনি সামাল দেন। উর্বশীকে পড়ে যেতে দেখে হেসে ফেলেন ওরি। ওরির কাণ্ডে অবাক হয়ে যান নায়িকা। পরমুহূর্তেই নায়িকাকে কাছে টেনে তাঁকে জড়িয়ে ধরেন ওরি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

শুধু তা-ই নয়, ওরি নিজেই তাঁর ইনস্টাগ্রামের পাতা থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘প্রথম মহিলা যাঁকে আমি ধাক্কা দিলাম।’’ ভিডিয়োটি দেখে মন্তব্য করেছেন ওরির কাছের বান্ধবী এবং বলি নায়িকা অনন্যা পাণ্ডে। অনন্যা লেখেন, ‘‘তুমি এর আগে আমাকেও ধাক্কা দিয়েছিলে।’’

Advertisement

মঙ্গলবার জন্মদিন ছিল উর্বশীর। সেই উপলক্ষে কোনও এক ডিস্কোতে জন্মদিন উদ্‌যাপন করছিলেন তিনি। সঙ্গে ছিলেন ওরিও। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গানটি বাজছিল সেখানে। ছবির গানের দৃশ্যেও নাচতে দেখা গিয়েছিল উর্বশীকে। ডিস্কোয় সেই গানের সঙ্গেই নাচ করছিলেন উর্বশী এবং ওরি। নাচতে নাচতে উত্তেজিত হয়ে পড়েছিলেন ওরি। কোমর দিয়ে হালকা চালে উর্বশীকে ধাক্কা মারেন তিনি।

টাল সামলাতে না পেরে পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণের উপর পড়ে যান নায়িকা। ওরি যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা কল্পনাই করতে পারেননি তিনি। পাশের তরুণ নায়িকার হাত ধরে সামলে নিলেও বিস্ময় কাটে না উর্বশীর। অভিনেত্রীকে দেখে হেসে ফেলেন ওরি। তার পর জড়িয়ে ধরে কাছে টেনে নেন। নায়িকার মুখে বিস্ময় কেটে গিয়ে তখন একগাল হাসি। গানের তাল মিলিয়ে হাততালি দিতে থাকেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement