Madhya pradesh

প্রেমিককে বিয়ে করতে চেয়ে বাবা-মার রুটিতে বিষ মেশাল নাবালিকা! অডিয়োর সূত্র ধরে অভিযুক্তদের হদিস পেল পুলিশ

সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, এক নাবালিকা তার প্রেমিককে বিয়ে করার জন্য তার বাবা-মাকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিল। কিশোরী তার বাবা-মায়ের রুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:১২
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা। পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল মা-বাবা। কাঁটা উপ়়ড়োতে প্রেমিকের সঙ্গে শলা-পরামর্শ করে বিষ দিয়ে মা-বাবাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কিশোরীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের মোরেনার ঘটনা। রবিবার বিষ মেশানো খাবার খেয়ে দু’জনেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। গ্বালিয়রের একটি হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন দম্পতি। বিষ দিয়ে মেরে ফেলার পরিকল্পনার একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই পুলিশি তদন্ত শুরু করে। যদিও সেই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, এক নাবালিকা তার প্রেমিককে বিয়ে করার জন্য তার বাবা-মাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিশোরী তার বাবা-মায়ের রুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত কিশোরী ও তার প্রেমিক সুদামার ষড়যন্ত্রের একটি অডিয়ো ক্লিপ পুলিশ খুঁজে পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। অডিয়োয় সারের দোকান থেকে ইঁদুর মারার বিষ এনে তা রুটিতে মিশিয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। প্রথমে পরিবারের লোকেরা বিষক্রিয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। কিশোরীর মা-বাবাকে দ্রুত স্থানীয় পোরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মোরেনায় স্থানান্তরিত করে দেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় গ্বালিয়রের হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর কিশোরীর মা মিথিলেশ প্রজাপতি ও বাবা গব্বর প্রজাপতি পোরসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু হতেই কিশোরী ও তাঁর প্রেমিকের কথোপকথনের অডিয়ো হাতে পায় পুলিশ। তাতেই বিষয়টি জটিল আকার ধারণ করে। পুলিশ জানিয়েছে যে, কিশোরীর বাবা-মায়ের আনুষ্ঠানিক জবানবন্দি নিতে দেরি হলেও তদন্ত শুরু হয়েছে। নাবালিকা ও তার প্রেমিক উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement