Viral Video

বিমানের কেবিন যেন লোকাল ট্রেনের কামরা! মেঝে থেকে সিট ভর্তি ‘সভ্য’ যাত্রীদের ফেলা আবর্জনায়, ভাইরাল ভিডিয়ো

আবর্জনার ভরা বিমানের ভিতরের অংশ। যেখানে-সেখানে পড়ে রয়েছে খাবারের প্যাকেট। নিজেদের বসার আসনকেও নোংরা করা থেকে ছাড়েননি যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:২৮
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিমানের যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা। অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনও লোকাল ট্রেনের কামরা। হাজার হাজার টাকা খরচ করে যাত্রা করা যাত্রীরা বিমানের সেই অবস্থা করে রেখে গিয়েছেন। সেই অবস্থার ভিডিয়ো করে বিমানের এক কর্মী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবর্জনায় ভরা বিমানের ভিতরের অংশ। যেখানে-সেখানে পড়ে রয়েছে খাবারের প্যাকেট। নিজেদের বসার আসনকেও নোংরা করা থেকে ছাড়েননি যাত্রীরা। তার উপরও পড়ে রয়েছে জলের গ্লাস, খাবারের প্যাকেট প্রভৃতি। বিমানের মেঝে ভরে গিয়েছে খাবারের অবশিষ্টাংশে। এরই সঙ্গে পত্রিকার ছেঁড়া কাগজ, টিস্যু পেপার প্রভৃতিও বিমানের মেঝের উপর ফেলা থেকে পিছপা হননি যাত্রীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্যভান্সিকাটারিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ৩০ হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এয়ারলাইনগুলির বিমানের কেবিন ময়লা করার জন্য যাত্রীদের থেকে জরিমানা নেওয়া উচিত। তা হলে আর কোনও যাত্রী এমনটা করবেন না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সভ্যতা এবং দায়িত্ববোধের অভাবের নিদর্শন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement