Viral Video

গভীর জঙ্গল নয়, পাহাড়ি রাস্তার ধারে তুষার চিতাবাঘের দেখা পেলেন তরুণ পর্যটক! ভাইরাল বিরল দৃশ্যের ভিডিয়ো

পাহাড়ি রাস্তার ধারে তুষার চিতাবাঘের দেখা পেলেন এক সৌভাগ্যবান পর্যটক। বিরল এই জন্তু নিজে এসে তাকে ধরা দিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৪:৩৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাহাড়ি জঙ্গলে থাকে নানা জীবজন্তু। যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। বহু পর্যটকই রেড পান্ডা, হাতি প্রভৃতি দেখার আশা নিয়ে পাহাড়ি জঙ্গলে ঘুরতে যান। কিন্তু ফিরে আসেন হতাশ হয়ে। কারণ, তারা নিজেরা না চাইলে দেখা দেয় না। সে সকল পশুদের দেখা তখনই পাওয়া যায়, যখন তারা নিজেরা আমাদের সামনে আসতে চায়। তেমন ভাবেই পাহাড়ি রাস্তার ধারে তুষার চিতাবাঘের দেখা পেলেন এক সৌভাগ্যবান পর্যটক। বিরল এই জন্তু নিজে এসে তাকে ধরা দিল। তাকে খোঁজার জন্য গভীর জঙ্গলেও যেতে হল না সেই পর্যটককে। তুষার চিতাবাঘটি নিজে এসেই তাকে ধরা দিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে চারচাকা চালিয়ে যাচ্ছেন এক তরুণ। পাশে গভীর খাদ। সেখান থেকে বয়ে চলেছে নদী। সেই রাস্তার ধার ঘেঁষে গাড়িটিকে দাঁড় করালেন তিনি। তার পর নেমে গেলেন রাস্তায়। পর ক্ষণেই চোখে পড়ল সেই বিরল দৃশ্য। পাহাড়ি রাস্তার ঠিক পাশে, খাদটি যেখানে শুরু হচ্ছে, সেখানে বসে রয়েছে তুষার চিতাবাঘ। গোল গোল চোখ দিয়ে চেয়ে দেখছে তরুণকে। পাহাড়ের সঙ্গে তুষার চিতাবাঘটির গায়ের রং প্রায় মিলে গিয়েছে। কিন্তু তার সৌন্দর্য হার মানাচ্ছে পাহাড়ের মনোরম রূপকেও। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মেহতা_এ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭০ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণকে সৌভাগ্যবান মনে করেছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement