Viral Video

ব্যাঙের পা কামড়ে ঝুলছিল সাপ! শিকারিকে লাথি মেরে লাফিয়ে পালাল মণ্ডূক, ভাইরাল ভিডিয়ো

একটি ব্যাঙের পিছনের পায়ে কামড় দিয়ে ঝুলে পড়েছে একটি সাপ। ব্যাঙটিও প্রাণপণে পা ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘেরা। সেখানেই বাগানের ভিতর ঘোরাফেরা করছিল একটি ব্যাঙ। কাছাকাছি ঝোপের ভিতর লুকিয়েছিল একটি কালো সাপ। ব্যাঙটিকে দেখেই সে দিকে ছুটে যায় সাপটি। লাফিয়ে বেড়ার উপর উঠতে যাচ্ছিল ব্যাঙটি। লেজে ভর দিয়ে মাথা উঁচু করে ব্যাঙের এক পায়ে কামড় বসিয়ে দিল সাপ। গায়ের জোরে ব্যাঙটিকে নামানোর চেষ্টা করছিল সাপটি। কিন্তু ব্যাঙের সঙ্গে গায়ের জোরে পারল না সে।

Advertisement

প্রাণ বাঁচানোর লড়াইয়ে সফল হল ব্যাঙটি। কোনও ক্রমে পা ছাড়িয়ে এক দৌড়ে পাশের বাড়ির দেওয়ালে উঠে পড়ল সে। সাপটি তার পিছনে তাড়া করেও ব্যাঙের টিকিটি ধরতে পারল না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্যাঙের পিছনের পায়ে কামড় দিয়ে ঝুলে পড়েছে একটি সাপ। ব্যাঙটিও প্রাণপণে পা ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাপটি ব্ল্যাক রেসার প্রজাতির। বিষধর প্রজাতির সাপ নয় সে। ব্যাঙকে বাগানের ভিতর ঘোরাঘুরি করতে দে‌খে সে দিকে তেড়ে যায় সাপটি। পালানোর জন্য লাফ দিয়ে বেড়ায় উঠে পড়েছিল ব্যাঙটি।

Advertisement

কিন্তু সাপটি লেজে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। ব্যাঙের পিছনের এক পায়ে কামড় বসিয়ে দিল সে। ব্যাঙটিকে বাগে পেয়ে আর ছাড়ার নাম নিচ্ছিল না সাপটি। ব্যাঙটিও প্রাণপণে সাপের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে গায়ের জোরে জিতে গেল ব্যাঙ। সাপের কামড় থেকে নিজের পা ছাড়িয়ে লাফ দিয়ে ছুটে পালাল সে। বেড়া থেকে লাফ দিয়ে একটি বাড়ির দেওয়ালে উঠে পড়ল সে। সাপটি তাকে ধাওয়া করেও ব্যাঙটিকে ধরতে পারল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement