Viral Video

প্রেমিকাকে ঠকাচ্ছেন তরুণ! পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিককে মাঝরাস্তায় ফেলে মারধর তরুণীর, ভিডিয়ো ভাইরাল

এক তরুণকে মাঝরাস্তায় ধাক্কা দিয়ে ফেলে তাঁর উপর পা মুড়ে বসে পড়েছেন তাঁর প্রেমিকা। রাস্তায় ফেলে তরুণকে ক্রমাগত মারধর করে চলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:৪৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দীর্ঘ দিনের সম্পর্ক তরুণীর। কিন্তু তাঁর প্রেমিক সম্পর্কে সৎ নন। সম্পর্কে থেকে দিনের পর দিন তাঁকে ঠকাচ্ছেন সেই তরুণ। পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিককে মাঝরাস্তায় ফেলে মারধর করতে শুরু করেন তরুণী। চুলের মুঠি ধরে প্রেমিকাকে সরাতে চেষ্টা করছিলেন তরুণ। কিছু ক্ষণ হাতাহাতির পর প্রেমিকের বুকের উপর শুয়ে কাঁদতে শুরু করলেন তরুণী। মাঝরাস্তায় শুয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইন্ডিয়ারিওয়াইন্ড.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণকে মাঝরাস্তায় ধাক্কা দিয়ে ফেলে তাঁর উপর পা মুড়ে বসে পড়েছেন তাঁর প্রেমিকা। রাস্তায় ফেলে তরুণকে ক্রমাগত মারধর করে চলেছেন তিনি।

প্রেমিকার চুলের মুঠি ধরে তাঁকে সরানোর চেষ্টা করছিলেন তরুণ। প্রেমিককে মারধর করে তাঁর বুকেই লুটিয়ে কাঁদতে শুরু করেন সেই তরুণী। এক প্রত্যক্ষদর্শী মাঝরাস্তায় যুগলকে মারপিট করতে দেখে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে, ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, প্রেমিক সম্পর্কে থেকে ঠকাচ্ছেন জেনে মাঝরাস্তায় মারধর করছেন তাঁর প্রেমিকা। মারধর করার পর প্রেমিকের বুকে মাথা গুঁজে কাঁদতে শুরু করেন তিনি। প্রেমিকাকে শান্ত করতে মাঝরাস্তায় শুয়ে থাকা অবস্থায় তাঁকে জড়িয়ে ধরেন ওই তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement