Viral Video

প্রেমিকের দিকে নজর দেওয়ায় বান্ধবীর চুলের মুঠি ধরে মার! ভিডিয়ো ভাইরাল হতেই আবার খবরে সেই গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়

প্রিয় বান্ধবীর প্রেমিকের প্রতি আকর্ষণ বোধ করছিলেন তরুণী। সে কথা জানতে পেরে যান বান্ধবী। তা নিয়েই দুই তরুণীর মধ্যে অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে সেই অশান্তি রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রিয় বান্ধবীর সঙ্গে একই কলেজে পড়াশোনা করেন তরুণী। বান্ধবী এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কিন্তু বান্ধবীর প্রেমিককে দেখামাত্রই তাঁকে মন দিয়ে ফেলেন তরুণী। তা জানতে পেরে কলেজ চত্বরে অন্য ছাত্রছাত্রীদের সামনে তাঁর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন তরুণীর প্রিয় বান্ধবী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণী চুলের মুঠি ধরে পরস্পরকে মেরে চলেছেন। তাঁদের দুই বন্ধু অশান্তি থামানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হল না। সম্প্রতি এই ঘটনাটি গ্রেটার নয়ডার গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘটেছে। জানা গিয়েছে, প্রিয় বান্ধবীর প্রেমিকের প্রতি আকর্ষণ বোধ করছিলেন তরুণী। সে কথা জানতে পেরে যান বান্ধবী। তা নিয়েই দুই তরুণীর মধ্যে অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে সেই অশান্তি রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

চিনের তৈরি পণ্যকে নিজেদের তৈরি বলে চালাতে গিয়ে সারা বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছিল এই গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়ের। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির এআই সম্মেলন থেকে ওই বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে ‘তাদের প্রজেক্ট’ (রোবট কুকুর) নিয়ে সরে যেতে বলা হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নেহা সিংহ ‘ওরিয়ন’ নামের রোবট কুকুরটিকে সম্মেলনে উপস্থাপন করেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষা-নিরীক্ষার কাজে ওই রোবটটি ব্যবহার করা হয়। তাঁরা কখনওই দাবি করেননি যে, রোবট কুকুরটি নিজেরা তৈরি করেছেন।

Advertisement

আদতে এটি একটি চিনা পণ্য। রোবটের নাম ‘ইউনিট্রি গো-২’। বাণিজ্যিক কারণেই ওই রোবট ব্যবহার করে চিন। সেই রোবটই নিজেদের নামে ব্যবহার করে এআই সম্মেলনে তাক লাগাতে চেয়েছিল গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার পর এক মাস যেতে না যেতেই দুই ছাত্রীর মারপিটের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। আবার নতুন করে আলোচনায় ফিরে এসেছে গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement