Viral Video

শহরে চালু হয়েছে মেট্রো, আনন্দ ধরে রাখতে না পেরে মেট্রোয় উঠে নাচ স্থানীয়দের, ভোপালের ভিডিয়ো ভাইরাল

রবিবার সকাল ৯টা থেকে এমস স্টেশন থেকে সুভাষ নগরের উদ্দেশে প্রথম মেট্রো রওনা হয়। সারা দিনে এই দুই স্টেশনের মধ্যে ১৭ বার যাতায়াত করে মেট্রো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার শহরে মেট্রো চলাচল শুরু হয়েছে। মেট্রোয় চড়ার জন্য স্টেশনে লোকজনের ভিড়ে টিকে থাকা দায়। তার মধ্যেই মেট্রোয় উঠে আনন্দে নাচতে শুরু করলেন প্রৌঢ়-প্রৌঢ়ারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মধ্যপ্রদেশের ভোপালে মেট্রো চলাচল শুরু হয়। সকাল ৯টা থেকে এমস স্টেশন থেকে সুভাষ নগরের উদ্দেশে প্রথম মেট্রো রওনা হয়। সারা দিনে এই দুই স্টেশনের মধ্যে ১৭ বার চলাচল করে মেট্রো। শহরে প্রথম মেট্রোয় চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা।

প্রথম দিনেই ৬ হাজার যাত্রীর ভিড় হয়েছিল মেট্রোয়। প্রবল ভিড়ের মধ্যেও মেট্রোয় উঠে নাচতে দেখা গিয়েছে কয়েক জন প্রৌঢ়াকে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন এক প্রৌঢ়ও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এক এক জন এক এক ভাবে তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁরা যদি নেচে অনুভূতি প্রকাশ করেন, তা হলে ক্ষতি নেই। কিন্তু জনসমক্ষে এই ধরনের আচরণ না করাই ভাল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement