Viral Video

ভালুকের ছদ্মবেশে কৃষক! বাঁদরের উৎপাত থেকে ফসল বাঁচাতে নয়া ফন্দি তরুণের, উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

কৃষক জানান, ভালুকের ছদ্মবেশ কিনতে ৪ হাজার টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু তিনি যে ফসল রক্ষা করতে পারছেন তা ভেবেই শান্তি পাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১২:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আলু এবং স্ট্রবেরির চাষ করেন তরুণ কৃষক। কিন্তু খেত থেকে এক মুহূর্তের জন্য নজর সরালেই সর্বনাশ হয়ে যায় তাঁর। বাঁদরের দল ঢুকে আলু এবং স্ট্রবেরি খেয়ে ফেলে, ফসল নষ্ট করে চলে যায়। কৃষকের অভিযোগ, বাঁদরের উৎপাতে ফসল রক্ষা করতে নাকানিচোবানি অবস্থা তাঁর। তিনি একা নন, এলাকায় যত জন কৃষক রয়েছেন সকলের অবস্থা একই। তাই বাঁদরের হাত থেকে ফসল বাঁচাতে ভালুকের ছদ্মবেশ ধারণ করেছেন তিনি। খেতের মধ্যে ভালুক সেজে ঘুরে বেড়ান সেই কৃষক। সেই ভয়ে বাঁদরের দলের টিকিও দেখা যায় না।

Advertisement

এএনআই সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজ়পুর গ্রামে ঘটেছে। তরুণ চাষীর নাম ধর্মবীর। এলাকায় যে হঠাৎ করে বাঁদরের উৎপাত বেড়ে গিয়েছে তা নিয়ে অভিযোগ জানান তিনি। ধর্মবীর বলেন, ‘‘এলাকায় মনে হয় ১০০টির বেশি বাঁদর রয়েছে। শুধু আমার একার ফসলের ক্ষতি হচ্ছে না। সকলের হচ্ছে। আলু, স্ট্রবেরি খেয়ে ফসল নষ্ট করে চলে যাচ্ছে।’’

কৃষক জানান, ভালুকের ছদ্মবেশ কিনতে ৪ হাজার টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু ফসল যে রক্ষা করতে পারছেন তা ভেবেই শান্তি পাচ্ছেন তিনি। ধর্মবীরের পাশাপাশি এলাকার আরও দু’-তিন জন কৃষক বাঁদর তাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছেন। কিন্তু এটি কোনও চূড়ান্ত সমাধান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই সমস্যা দেখে উপযুক্ত পদক্ষেপ করেন সেই আশা রাখছেন ধর্মবীর।

Advertisement

মনোজ কুমার নামে বনবিভাগের এক স্থানীয় কর্মী এই প্রসঙ্গে বলেন, ‘‘বাঁদর ভয় পেয়ে এক এলাকা থেকে পালিয়ে গেলেও অন্য এলাকায় চলে যাবে। ভালুকের ছদ্মবেশে ঘুরে বেড়ানো তো চূড়ান্ত সমাধান নয়। বনবিভাগের তরফে বাঁদরগুলিকে ধরে যদি জঙ্গলে ছেড়ে দেওয়ার পদক্ষেপ করা যায়, তা হলে এই সমস্যার কোনও সুরাহা হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement