Viral Video

৩৬,০০০ ফুট উপরে বরযাত্রীদের উল্লাস! বিমানের মধ্যেই গান বাজিয়ে তুমুল নাচ, ভিডিয়ো ভাইরাল হতে বিতর্ক

বিমানের যাত্রীরা কেউ নিজেদের আসনে বসে নেই। সকলেই দাঁড়িয়ে পড়েছেন। কারও হাতে মাইক। কেউ কেউ আবার আনন্দে নাচ করছেন। যাত্রীদের এই আনন্দঘন মুহূর্ত ফোনে রেকর্ড করতে ব্যস্ত রয়ে‌ছেন কয়েক জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৯:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির ছেলের বিয়ে বলে কথা! বিমানে চেপে বরযাত্রী যাচ্ছিল বিয়ের অনুষ্ঠানে। ৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের মধ্যেই আনন্দে নাচগান করতে শুরু করেন সকলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যাংকর_জেকে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানের যাত্রীরা কেউ নিজেদের আসনে বসে নেই। সকলেই দাঁড়িয়ে পড়েছেন। কারও হাতে মাইক। কেউ কেউ আবার আনন্দে নাচ করছেন। যাত্রীদের এই আনন্দঘন মুহূর্ত ফোনে রেকর্ড করতে ব্যস্ত রয়ে‌ছেন কয়েক জন। জানা গিয়েছে, বিমানে চেপে বরযাত্রীরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন।

বাড়ির ছেলের বিয়ে বলে বিমানেই নাচগান করতে শুরু করে দিয়েছেন তাঁরা। কবে, কোন বিমানে এই ঘটনাটি ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্ক শুরু হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পরিবারের সকলে সত্যিই খুব আনন্দ করছেন। তাঁদের এ ভাবে নাচগান করতে দেখে ভাল লাগছে।’’ কিন্তু নেটপাড়ার অধিকাংশের দাবি, যাত্রীদের এমন আচরণ করা একেবারেই উচিত হয়নি। এমনকি, বিমানকর্মীদেরও নিষেধ করা প্রয়োজন ছিল বলে মনে করেন তাঁরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, ‘‘বিমানে অন্য যাত্রীরাও নিশ্চয়ই ছিলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথাও তো মাথায় রাখতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement