Viral Video

সামনে গরু, পিছনে চালক! শিংওলা চারপেয়েকে মানুষের মতো বসিয়ে বাইক ছোটালেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

একটি শিংওলা গরু বাইকের সামনে মানুষের মতো পা ছড়িয়ে বসে রয়েছে। গরুটিকে সামনে বসিয়ে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় জোরে বাইক ছোটাচ্ছেন তরুণ। কিন্তু চালকের আসনে বসে থাকলেও অনেকটা পিছিয়ে গিয়ে তিনি কোনও রকমে বসে রয়েছেন। হাত বাড়িয়ে খুব কষ্ট করেই বাইক চালাচ্ছেন তিনি। কারণ, বাইকের চালকের আসনে পা ছড়িয়ে মানুষের মতো বসে রয়েছে একটি মস্ত বড় শিংওলা গুরু। বাইকের পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সেই দৃশ্যটি গাড়ির ভিতরে বসে থাকা এক ব্যক্তি ক্যামেরাবন্দি করেছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হিন্দফ্লাক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শিংওলা গরু বাইকের সামনে মানুষের মতো পা ছড়িয়ে বসে রয়েছে। গরুটিকে সামনে বসিয়ে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। এই ঘটনাটি আফ্রিকায় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণকে ঘিরে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে।

এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘গরুটিকে এমন বিপজ্জনক ভাবে বাইকে বসানো খুব অন্যায়। নিজের সুবিধার্থে অকারণে অবোলা প্রাণীদের উপর অত্যাচার করা হয়। তরুণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণ কিন্তু গরুটির পাশাপাশি নিজের বিপদও ডেকে আনছেন। রাস্তায় কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কার উপর বর্তাবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement